August 16, 2026, 11:26 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

গাইবান্ধা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা

মোঃ মহিবুল্লাহ মেহেদী বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা

মোঃ মহিবুল্লাহ মেহেদী
বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে গাইবান্ধা জেলা পুলিশ। জেলা পুলিশের ট্রাফিক বিভাগসহ বিভিন্ন ইউনিট যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, প্রবেশ ও বাহিরমুখী পয়েন্টগুলোতে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের সচেতন করেন। মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।

চেকপোস্ট পরিচালনার সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, অতিরিক্ত যাত্রী বহন, বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানোসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়, যাতে করে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায়।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে সকল যানবাহন চালক ও সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা