August 16, 2026, 11:12 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

মাগুরার শালিখায় এক বছরে সাধারণ মানুষের মন জয় করলেন ইউএনও বনি আমিন

জসিম উদ্দিন মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার শালিখায় এক বছরে সাধারণ মানুষের মন জয় করলেন ইউএনও বনি আমিন

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলায় দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন। সততা, নিষ্ঠা ও জনমুখী প্রশাসনের মাধ্যমে তিনি ইতোমধ্যে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ শুরু করেন। উপজেলার বিভিন্ন দপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে।
উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের দেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে চলমান জটিলতা স্থানীয়দের সহযোগিতায় নিরসন করে বিদ্যালয়ের নামে ২০ শতাংশ জমির ব্যবস্থা করেন তিনি। এছাড়া গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক খাটর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের সাথে সমন্বয় করে স্কুলে যাওয়ার পথ তৈরি করে দেন—যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শালিখা উপজেলায় যোগদানের পর তিনি আড়পাড়া মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিনসহ ৪ জন এবং উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ৫ জন গ্রাম পুলিশ নিয়োগ দেন। সংশ্লিষ্টরা জানান, এসব নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রভাব খাটানো হয়নি।
সদ্য নিয়োগপ্রাপ্ত মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম বলেন, “আমার নিয়োগে কোনো ধরনের সুপারিশ বা অর্থের লেনদেন হয়নি। সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার জন্য ইউএনও মহোদয়ের ভূমিকা প্রশংসনীয়।”
একইভাবে শতখালী ইউনিয়নের গ্রাম পুলিশ রফিকুল ইসলাম সম্রাট জানান, “আমিসহ ২৮ জন নিয়োগে অংশ নিয়েছিলাম। এখানে প্রকৃত যোগ্যদেরই নির্বাচন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।”

বিশেষ করে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো খাতে তার নেওয়া উদ্যোগগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং, কৃষকদের মাঝে প্রণোদনা কার্যক্রম জোরদার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।

এছাড়া সামাজিক সমস্যা সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও তার সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে। যেকোনো সমস্যা নিয়ে সাধারণ মানুষ সহজেই তার সাথে যোগাযোগ করতে পারছেন—যা একজন প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, ইউএনও বনি আমিন একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা। তার আন্তরিকতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
সব মিলিয়ে, দায়িত্ব পালনের এক বছরের মধ্যেই শালিখা উপজেলার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন ইউএনও মোঃ বনি আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা