August 14, 2026, 9:57 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

সাংবাদিক জসিম মুন্সীর নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জসিম মুন্সী

সাংবাদিক জসিম মুন্সীর নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক জসিম মুন্সীর নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
আয়োজক সাংবাদিক জসিম মুন্সী বলেন, পবিত্র রমজান মাস ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সেই উদ্দেশ্যেই সকলকে নিয়ে এই ছোট্ট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করে।
ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা