September 14, 2026, 4:19 am
শিরোনাম :
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক আটক নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা ৫ কোটি টাকার পানি শোধনাগার অচল, ১৫ দিনের আল্টিমেটাম গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ

রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আরমান গাজী, রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আরমান গাজী, রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ দেলোয়ার হোসেন (৩৫) ও মোহাম্মদ রিয়ান হোসেন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারের পর পুলিশ তাদেরকে রায়পুর থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা