August 14, 2026, 9:57 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় জেনারেল ম্যানেজার নুরুল হুদা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হক, যিনি গ্রামীণ বিদ্যুৎ সেবার উন্নয়ন ও আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “গ্রামীণ বিদ্যুৎ সেবা আরও আধুনিক ও নির্ভরযোগ্য করতে সকলের সমন্বয় প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ করে আমরা সেবা উন্নয়নে পদক্ষেপ নেব।”

ডিজিএম মো: নেজামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ জোনাল অফিসের ডিজিএম আজিজুল ইসলামসহ আরও অনেকে।

সভায় গ্রাহক অভিযোগ সমাধান প্রক্রিয়া, কর্মচারীদের প্রশিক্ষণ ও সুবিধা বৃদ্ধিসহ গ্রামীণ বিদ্যুৎ সেবার মানোন্নয়ন বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।

সমিতির বিভাগীয় প্রধানসহ সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বিদ্যুৎ সেবার বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা