August 14, 2026, 8:50 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মোতালেবের এতিম দুই সন্তানের পাশে মানবিক কর্মী মামুন বিশ্বাস

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মোতালেবের এতিম দুই সন্তানের পাশে মানবিক কর্মী মামুন বিশ্বাস

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মোতালেবের এতিম দুই সন্তান ইব্রাহিম ও আব্দুল্লাহর পাশে দাঁড়িয়েছেন মানবিক কর্মী মামুন বিশ্বাস। তিনি পরিবারটির জন্য ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
জানা যায়, প্রবাসে থাকা সুইটি নামের এক মানবিক হৃদয়ের নারী তাঁর কষ্টার্জিত অর্থ থেকে ৭০ হাজার টাকা পাঠান। সেই অর্থ মানবিক কর্মী মামুন বিশ্বাসের মাধ্যমে অসহায় পরিবারটির হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘ প্রায় ১০ মাস ধরে শোক ও দুঃখে থাকা পরিবারটির মুখে এদিন ফিরে আসে হাসি ও স্বস্তি। মামুন বিশ্বাস পরিবারটিকে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে ৬টি উন্নত জাতের ছাগল প্রদান করেন। পাশাপাশি অবশিষ্ট ১৩ হাজার ১৫ টাকা নগদ সহায়তা হিসেবে দেওয়া হয়।
এছাড়া পরিবারটির জন্য ১০০ কেজি চাল, মাছ, মুরগি, ভোজ্য তেল, ডাল, চিনি, খেজুর, মুড়ি, প্রয়োজনীয় মশলাপাতি এবং পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড়সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক কর্মী মামুন বিশ্বাস জানান, ভবিষ্যতে কোনো বড় সুযোগ এলে এই পরিবারটিকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রবাসী সুইটির মানবিক ত্যাগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মানবিক কাজে অনুপ্রেরণার জন্য কাজল দাস এবং মানবিক সাংবাদিক সাইদুল ইসলাম আবির ও পারভেজ সরকারকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় এলাকাবাসী এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবারটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা