September 15, 2026, 6:48 am
শিরোনাম :

বগুড়ায় নাহিদুজ্জামান বৈষম্য বিরোধী ছাএ কে নিয়ে গুজব

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বগুড়ায় নাহিদুজ্জামান বৈষম্য বিরোধী ছাএ কে নিয়ে গুজব
মিথ্যা তথ্য নিয়ে ছড়ানো হচ্ছে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদুজ্জামানকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদুজ্জামান একজন ভালো মানুষ এবং তিনি জুলাই আন্দোলনের প্রকৃত যোদ্ধাদের নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কাজ করার উদ্যোগ নিয়েছেন। তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ও কটূক্তিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, তা রাজনৈতিক বিদ্বেষ এবং ব্যক্তিগত আক্রমণের অংশ বলেও মনে করছেন অনেক সচেতন মহল।
বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহকর্মীরা নাহিদুজ্জামানের কাজের প্রশংসা করেছেন এবং তাকে একজন দায়িত্বশীল ও সচেতন কর্মী হিসেবে দেখছেন। তারা সবাই গুজব ও ভুয়া তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
সচেতন নাগরিকরা বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সত্য ও ইতিবাচক উদ্যোগের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা