বগুড়ায় জুলাই যোদ্ধা মমিন মিয়া (সিয়াম) ও তার পরিবারের ওপর হামলার
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব প্রার্থী ও জুলাই যোদ্ধা মমিন মিয়া (সিয়াম) এবং তার পরিবারের ওপর হামলা, লুটপাট ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় কিছু আওয়ামী লীগপন্থী ব্যক্তি ও কিশোর গ্যাং সদস্যরা মমিন মিয়া সিয়ামকে লক্ষ্য করে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা তার পরিবারের ওপর হামলা চালায়, তার ভাইকে মারধর করে রক্তাক্ত করে এবং বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মমিন মিয়া সিয়াম শাহ সুলতান কলেজের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় ছাত্র।
আগে ঘটনাটি প্রকাশ্যে বলায় কিছু লোক তার বিরুদ্ধে আঙুল তুলেছিল, তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে গাবতলী থানা পুলিশ ও বগুড়া জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী ও জুলাই যোদ্ধারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, একজন ছাত্রনেতা ও জুলাই যোদ্ধার ওপর এমন বর্বর হামলা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য হুমকিস্বরূপ।