September 14, 2026, 5:45 am
শিরোনাম :
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক আটক নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা ৫ কোটি টাকার পানি শোধনাগার অচল, ১৫ দিনের আল্টিমেটাম গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ

রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়সাগর রোড এলাকায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মালিকসহ তিনজনকে মারধর করে অজ্ঞান করে প্রায় ৯ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিক থেকে সাড়ে তিনটার মধ্যে। জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মো. রফিকুল ইসলামের বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির মালিক রফিকুল ইসলাম (৬০), তার স্ত্রী জলি খাতুন (৫০) ও কন্যা ফারজানা পারভীনকে (৩৭) মারধর করে অজ্ঞান করে ফেলে। ডাকাতির শব্দ পেয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকা তার ছেলে জামিলের ঘুম ভেঙে যায়। তিনি নিচে নেমে এসে পরিবারের সদস্যদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, এটি ডাকাতির নয়, চুরির ঘটনা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা