September 15, 2026, 6:47 am
শিরোনাম :

হিজরা সেজে মাদকাসক্ত ছেলের অত্যাচার, অতিষ্ঠ পরিবার

মোঃরফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধ

হিজরা সেজে মাদকাসক্ত ছেলের অত্যাচার, অতিষ্ঠ পরিবার।
মোঃরফিকুল ইসলাম টিটু

ধর্মপাশা প্রতিনিধ

ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের বৌলাম মুকিমপুর গ্রামে এক চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মাদকাসক্ত ওয়াসিম (৩০) নামের এক ব্যক্তি হিজরা সেজে নিজ পরিবারের কাছ থেকে টাকা আদায়ের নতুন কৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে নেশার টাকার জন্য সে তার মা জয়বানু, ভাই, ভাইয়ের স্ত্রী ও নানিকে এলোপাথাড়ি মারধর করে জখম করে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওয়াসিমের এই অত্যাচার চলছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি প্রাণভয়ে আতংকে আছে। স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে শনিবার সকালে ভুক্তভোগী মা জয়বানু ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত রাখার পরামর্শ দিলেও তা কাজে আসেনি। পুলিশ ফিরে যাওয়ার পরপরই ওয়াসিম পুনরায় পরিবারের ওপর হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ও দরজা-জানালা ভাংচুর করে। সর্বশেষ রবিবার সকালে জয়বানু ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জয়বানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পুলিশ গিয়ে শুধু মীমাংসা চেষ্টা করেছে কিন্তু গুরুত্বপূর্ণ আইনি কোন পদক্ষেপ নেইনি । পরে আমার ছেলে (ওয়াসিম) আবার এসে আমাদের মারধর করে ঘর ভাংচুর করেছে। আমাদের বাঁচতে কোথাও ঠাঁই নেই।”

স্থানীয়রা বলছে, মাদকাসক্ত ওয়াসিমের এই নৈরাজ্য দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা