ডিমলা উপজেলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে
শাফিনুর রহমান ডিমলা উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত উপজেলা প্রশাসন ডিমলা এবং পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জনাব রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জনাব নিয়াজ মেহেদী, জনাব ইমাম মোশারফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নীলফামারী, ল্যাফটেন্যান্ট জনাব নাজমুস, ৭ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, নীলফামারী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শওকত আলী সরকার, র্যাবের উপ-সহকারী পরিচালক জনাব মোকাদ্দিস রহমান এবং বিজিবির নায়েক সুবেদার দিলীপ কুমারসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ডিমলা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এবং গ্রাম পুলিশ একত্রে নিরলসভাবে কাজ করবে।