April 22, 2026, 6:25 pm
শিরোনাম :
যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা রোদ-বৃষ্টিতে অবিচল হবিবুর: ১৮ বছর ধরে সামলাচ্ছেন ধানগড়ার যানজট গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা

খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে

আরিফুল ইসলাম মুরাদ

খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে

আরিফুল ইসলাম মুরাদ

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তাজুল ইসলামকে পদায়ন করেছে সরকার। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ আজ মঙ্গলবার ২১ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে নাটোর জেলাতেও পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে।
নবনিযুক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম ইতোপূর্বে কেএমপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনা রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, “প্রশাসনিক রুটিন রদবদলের অংশ হিসেবেই এই পদায়ন। নতুন এসপির নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক-সন্ত্রাস দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
নতুন এই পদায়নের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো। আগামী কয়েকদিনের মধ্যে নতুন এসপি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা