April 21, 2026, 2:26 pm
শিরোনাম :
বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা (শুরু) লোহাগাড়ায় এসএসসি ২০২৬: বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত, কঠোর নিরাপত্তা বলয়ে কেন্দ্র রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার আজ সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ

লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলাম ২৭ এপ্রিল

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থাকা একটি বেল গাছের ফল (বেল) প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিল ২০২৬, শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ জানায়, আগ্রহী ব্যবসায়ী ও সাধারণ ব্যক্তিরা নির্ধারিত শর্তসাপেক্ষে এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। নিলামে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের আগে ৫০০/- (পাঁচশত) টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করে নাম তালিকাভুক্ত করতে হবে। সর্বোচ্চ দরদাতাকে মূল্যের ওপর ১৫% সরকারি ভ্যাট পরিশোধ সাপেক্ষে কার্যাদেশ দেওয়া হবে এবং দরদাতাকে নিজ খরচে বেল সংগ্রহ করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিলামের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো কারণ দর্শানো ছাড়াই নিলাম কমিটি যেকোনো ডাক বাতিল বা গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা