June 13, 2026, 10:56 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নীলফামারীতে হুডখোলা গাড়িতে চড়িয়ে দুই মাদ্রাসা শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

নিলফামারী প্রতিনিধি

নীলফামারীতে হুডখোলা গাড়িতে চড়িয়ে দুই মাদ্রাসা শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরের কানিয়ালখাতা দ্বি-মুখী দাখিল মাদ্রাসা’র দুই প্রবীণ শিক্ষককে হুডখোলা গাড়িতে চড়িয়ে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে মাদ্রাসা’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘ কয়েক দশকের শিক্ষকতা জীবন শেষে মাদ্রাসা’র সহ সুপার শিক্ষক মোহাম্মদ আলী সিরাজী ও সিনিয়র শিক্ষক বাবু জাদব চন্দ্র রায় কে হুডখোলা গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আজ সমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে মাদ্রাসা সুপার, ছাবেদ আলী’র সভাপতিত্বে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানিয়ালখাতা দাখিল মাদ্রাসার সভাপতি ড. মোহাম্মদ খায়রুল আনাম । বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ সভাপতি, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, আজিমউদ্দিন, সোলেমান আলী প্রমুখ।

বিদায়ী সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী  আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ১৯৮৬ সাল থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি। পাশাপাশি এই এলাকার মসজিদে বিনা পারিশ্রমিকে ৩৫ বছর ইমামতি করেছি। আজ সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাকে, যেভাবে সম্মান দিয়ে বিদায় দিচ্ছে, তাতে আমি গর্বিত। এই ভালোবাসা আমার সারাজীবন মনে থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, চাকরির নিয়মে স্যারেরা অবসরে যাচ্ছেন, কিন্তু তাদের দিয়ে যাওয়া শিক্ষার আলো আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। তাদের অভাব কখনও পূরণ হবার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা