June 13, 2026, 5:23 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই ও এমআইএস কার্যক্রমে ঢাকায় যাত্রা

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই ও এমআইএস কার্যক্রমে ঢাকায় যাত্রা

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের তালিকা যাচাই ও এমআইএস কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টায় তারা ঢাকা যাত্রা শুরু করেন।

সিভিল সার্জনের কার্যালয়, সিরাজগঞ্জ থেকে প্রেরিত এক পত্রে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের তালিকা পূর্বে মন্ত্রণালয়ে পাঠানো হলেও সমন্বিত তালিকা প্রণয়নে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে অনুমোদিত নতুন ছক অনুযায়ী পুনরায় তালিকা প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অবন্তী বলেন, তারা ঢাকায় গিয়ে ডা. মুহিতসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন এবং যাচাইকৃত সদস্যদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ সফল করার আশাবাদ ব্যক্ত করেন।

তরিকুল ইসলাম আলামিন জানান, আহতদের এমআইএসভুক্ত করার কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইসহাক হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে কয়েকদিন ঢাকায় অবস্থান করতে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আহতদের নিয়ে কাজ করা রুকাইয়া ইসলাম সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, কাজ অনেক দূর এগিয়েছে, এখন সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, অল্প কয়েকজনই নিয়মিত কাজ করছেন, তাই সবাইকে দায়িত্বশীল হয়ে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকায় অবস্থান করছেন এবং কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখানে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এছাড়াও সাবেক আহ্বায়ক সজিব সরকারসহ আরও অনেকে আহতদের পুনর্বাসন ও তালিকাভুক্তির কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে আহতদের তালিকা চূড়ান্ত করে এমআইএস ও গেজেটভুক্তির কাজ সম্পন্ন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা