July 30, 2026, 8:26 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জিএম শামীম গাজী

আরমান গাজী রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জিএম শামীম গাজী।

আরমান গাজী রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নকে একটি আদর্শ, বৈষম্যমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জিএম শামীম গাজী। তিনি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং রায়পুর উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব।

শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং আইনের সুশাসন নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলে উত্তর চরবংশী ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়নে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জিএম শামীম গাজী বলেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে হলে সর্বপ্রথম মাদক নির্মূল করতে হবে। কারণ মাদকই সব ধরনের অপরাধের মূল উৎস। তাই প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের গরিব, অসহায় কৃষক ও জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা সুষমভাবে বণ্টনের জন্য কাজ করবেন। প্রায় ৩৬ হাজার ভোটারের এই জনবহুল এলাকায় মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের ভোটের মাধ্যমে যোগ্য ও সৎ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষের আমানত সঠিকভাবে ব্যবহৃত হয় এবং সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন সম্ভব হয়।
রাজনৈতিক জীবন প্রসঙ্গে জিএম শামীম গাজী বলেন, স্কুল জীবন থেকে তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, দলের দুঃসময়ে সবসময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বহুবার নির্যাতনের শিকার হলেও কখনো পিছু হটেননি। জীবনের বড় একটি সময় তিনি এলাকার মানুষের সঙ্গে কাটিয়েছেন এবং আগামীতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা