June 13, 2026, 12:29 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

প্রবাসী বিল্লালের উদ্যোগে শালিখায় দাখিল মাদ্রাসার উদ্বোধন

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি

প্রবাসী বিল্লালের উদ্যোগে শালিখায় দাখিল মাদ্রাসার উদ্বোধন

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলায় প্রবাসী সমাজসেবক বিল্লাল হোসেনের উদ্যোগে একটি দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলীী আহাম্মদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। ফিতা কেটে মাদ্রাসাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতা প্রবাসী বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজের এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে।
অনুষ্ঠানে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা মোতালেব সিকদার,মনিরুজ্জামান মনা সরদার,রিয়াজ মোল্লা,মনিরুল বিশ্বাস,বদিয়ার রহমান,শহীদুজ্জামান শহিদসহ
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই মাদ্রাসার মাধ্যমে শালিখা উপজেলায় শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা