তেল নিয়ে জরুরী কিছু আপডেট !
মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।
তেলের জন্যে সারাবিশ্বে হাহাকার ফিলিপাইনে ইতোমধ্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে,পাকিস্তানে লিটার ৩৫০ রুপির উপরে,ইরান যে হারে টোল নিচ্ছে তাতে আমাদের দেশেও তেলের ⛽ দাম বাড়বে নিশ্চিত!
তবে আমি তেল নিয়ে কিছু ভিন্ন কথা বলতে আসছি!
তেল তেলে প্রশংসা এমন একটা জিনিস যা পেলে আপনি সহজেই বুঝবেন এটা তেল তবুও ভাল লাগবে!
তবে যদি এমন হয়, আপনার বস তেল পছন্দ করেন না কিন্তু তাঁকেও তেল দিয়ে কাবু করতে চাচ্ছেন?
কিন্তু কিভাবে?
খুব সহজ সামনে গিয়ে খোশ মেজাজে বলবেন!
‘স্যার, আপনিই হলেন আমার দেখা দুনিয়ার একমাত্র মানুষ যে তেল পছন্দ করেন না’
ব্যাস, কাজ হবেই!
তেল নিয়ে অনেক প্রবাদ আছে!
এই যেমন ‘তেলে জ্বলে মিশেনা’ অথচ, তেলের সাথে পানি মেশালে দ্রুত মাথার চারিদিকে ছড়িয়ে পড়ে
প্রায় শুনি,
মাথায় তেল দিলে চুল ঘন কালো ও দীঘল কাল হয়!
না একমাত্র তেল কোম্পানি ছাড়া এমন আবিষ্কার বিজ্ঞানের পাতায় আজ পর্যন্ত পাওয়া যায় নাই!
অনেকে ভয় পান গায়ে অলিভ অয়েল কিংবা সরিষার তেল মাখলে চেহারা কালো হয়!
ভুল এসবেই ভুল!
তবে
তেল দিয়ে চুলকানি কিন্তু থামানো যায়! বিশেষ করে শীতকালে
শীতে ত্বক পানি স্বল্পতায় শুষ্ক হয়ে যায় ত্বক শুষ্ক হয়ে গেলে বেশ চুলকায়!! তেল দিয়ে ত্বকের ময়েশ্চার ধরে রাখলে চুলকানি কমে যায়!
সুখবরও আছে!
যাদের মুখ সব সময় তেল তেলে থাকে
তাদের মুখে সহজে বার্ধক্যের ছাপ পড়েনা!
বাংলাদেশের যে প্রাণী সর্বাধিক তেল পছন্দ করে তাকে অনেকে রাজনীতিবিদ বলে! এটা ঠিক না এই যেমন দেশের একজন ডিসি মন্ত্রীর সামনে দুই মিনিট কথা বলতে যেয়ে গুনে গুনে ৫০ বার স্যার বলেছেন এটা নির্লজ্জ তেল!
আবার যাদের হাত পা সব সময় ঘেমে তেল তেলে থাকে তাদের পায়ে প্রচুর দুর্গন্ধ হয়।