August 3, 2026, 3:00 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ছাত্রশিবিরের উদ্যোগে সেলবরষ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা

ছাত্রশিবিরের উদ্যোগে সেলবরষ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই মাহফিলে ছাত্রশিবিরের কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের মতে, অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার শুরুর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাঈন উদ্দিন নাহিদুল ইসলাম, বর্তমান সভাপতি এম সহিবুর রহমান এবং সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।

অনুষ্ঠান শুরুর দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জায়েদ বিন লিটন। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন ইমন খাঁন, যা উপস্থিতদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে।

উল্লেখ্য, ইফতার মাহফিলটি উপলক্ষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিভিন্ন স্তরের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন এবং ইফতার শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা