August 4, 2026, 4:44 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: নীলফামারী-১ এ কোনো চাঁদাবাজি-আপস নয় — এমপি আব্দুস সাত্তার

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: নীলফামারী-১ এ কোনো চাঁদাবাজি-আপস নয় — এমপি আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। অন্যায়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না—বিরোধী দলে থাকলেও নয়।”
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, গত শনিবার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারণে দলীয় কর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থী ধৈর্যের আহ্বান জানালেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রের সৌন্দর্যের কথা উল্লেখ করে আব্দুস সাত্তার বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জনগণের আস্থা পেতে হলে জনকল্যাণে কাজ করতে হবে।”
প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। পুলিশকে নিরপেক্ষ থেকে আইন প্রয়োগ করতে হবে।” তিনি আরও জানান, হামলা-হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সার্বিক অগ্রগতির জন্য ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারি দল ও বিরোধী দল—উভয়ই গণতন্ত্রের প্রতীক। বিভাজন নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।”
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডোমার ও ডিমলা উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা