July 28, 2026, 4:17 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম

মেঃ শামিম স্টাফ রিপোর্টার পটুয়াখালী জেলা

আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম।

মোঃ শামিম স্টাফ রিপোর্টার পাটুয়াখালী জেলা

বান্দরবানের আলীকদম উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলীকদম উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম।
জানা গেছে, ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিকেল আনুমানিক ৫টার দিকে আলীকদম ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলেজ গেইট এলাকার বাসিন্দা আব্দুল মালেকের বসতবাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এতে আব্দুল মালেক ও তার পরিবার বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এবং চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
আব্দুল মালেকের পূর্বের বাড়ি ছিল অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে- বর্তমান ঠিকানা চার নং ওয়ার্ড কলেজ গেইট এলাকায়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—
অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা রেহানা আক্তার,
আলীকদম পান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আবুল হাসেম কোম্পানি,
এবং আলীকদম মৈত্রী হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিন”সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন, “মানুষ মানুষের জন্য। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই, যেন তারা এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসেন।”
স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা