July 30, 2026, 6:02 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রায়গঞ্জ-এর আয়োজনে বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা, সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি এবং প্রাণিসম্পদ বিভাগের অধীনস্থ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পশুপালনে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, ভ্যাকসিনেশন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান। পাশাপাশি অধিক মুনাফার জন্য হরমোন ব্যবহার একটি ক্ষতিকর প্রক্রিয়া—এ বিষয়ে খামারিদের সচেতন করা হয়।

প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের পালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ বিভিন্ন শৌখিন ও দেশি প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করেন। প্রাণিসম্পদ উন্নয়নবিষয়ক বিভিন্ন ঔষধ, খাদ্য ও প্রযুক্তি সম্পর্কেও পরিচিত করা হয়।

সকাল থেকে শুরু হওয়া প্রাণিসম্পদ মেলা বিকেল পর্যন্ত চলে। খামারি, কর্মকর্তা, অতিথি ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো প্রদর্শনী মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা