July 30, 2026, 6:01 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

হাওরে বীজতলা প্রস্তুতের ধূম।

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

হাওরে বীজতলা প্রস্তুতের ধূম।

মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের কৃষকেরা ব্যস্ত বীজতলা প্রস্তুতে।
বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়,কৃষকেরা এলাকা ভিত্তিক দিনক্ষণ টিক করে বীজতলায় সবাই একসাথে বীজবপন করে।
অঙ্কুরিত এ বীজ বপনকে আঞ্চলিক ভাষায় ‘জালা’ নামে ডাকা হয়।
আজ বৃহস্পতিবার(২০নভেম্বর)সকাল সাড়ে ছয়টায় বৌলাম গ্রামের কৃষকদের বীজতলা পরিদর্শন করতে দেখা গেল ।অন্তত ১০০০ জন কৃষক ভোরের আলো ফোঁটার আগেই হালকা কুয়াশায় বীজতলা নিয়ে ঝাঁকে ঝাঁকে আবাল বৃদ্ধ সবাই মিলে মাথায় ডুলি (অঙ্কুরিত বীজ বহনের পাত্র) ঢাকি,বস্তা করে অঙ্কুরিত বীজ বপনের মহা উৎসবে ব্যস্ত।
এ যেন হাওরপাড়ের মানুষের কর্মব্যস্ততার আনন্দের আরেক অঘোষিত উৎসব।
স্বানীয় কৃষক মো: নূর আহমদ(৫০)বলেন,
প্রতিবছর আমরা সকলেই হেমন্তের শুরুতে পুরা এলাকাবাসী এক হয়ে এক সাথে জালা (বীজধান) ফালাই। এ বছর আমরা ব্রি-৮৮ ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের বীজ রোপন করছি।
আরেক কৃষক বজলু মিয়া (৩২)বলেন ” হাওর অঞ্চলের একটাই হসল (ফসল), এইডা অইলো বৈশাখকিয়া (বৈশাখী) বোরো হসল। এই হসলের দাই(জন্য) আমরা অগ্রয়নের (অগ্রহায়ন) হইলা (প্রথম) সপ্তায় বুরো ধানের জালা (অঙ্কুরিত বীজ) ফালতাছি ( বপন করা)। ”
বৈশাখ মাসকে সামনে রেখেই হাওর অঞ্চলের বীপতলায় সচারাচর বোরো ধানের হাইব্রিড জাত ব্রি -৮৮, ব্রি ২৯ ধানের অঙ্কুরিত বীজ বপন করা হয়।
তবে এ বছর তারা ব্রি-৮৯ ধানের বীজও রোপন করছে।
টিটু,
২১-১১-২০২২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা