July 29, 2026, 3:47 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

হিলি স্থলবন্দরে কঠোর পুলিশি নজরদারি, স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি মোঃ মেহেদী হাসান খান

হিলি স্থলবন্দরে কঠোর পুলিশি নজরদারি, স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি
মোঃ মেহেদী হাসান খান

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা রোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই হাকিমপুর থানা পুলিশের সদস্যরা বন্দর এলাকায় বাড়তি টহলসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় বন্দর এলাকায় আসা-যাওয়া করা বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। পুলিশের এমন প্রস্তুতিমূলক তৎপরতায় এলাকাজুড়ে নিরাপত্তা পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, “আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেজন্য টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ফলে ব্যবসায়িক লেনদেনেও কোনো প্রভাব পড়েনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা