June 15, 2026, 10:38 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধর্মপাশা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সেলিম আহম্মেদ সভাপতি এবং জায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাকিন শাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। দুই বছর মেয়াদি এই ১৪ সদস্যবিশিষ্ট কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—
সহ-সভাপতি: আরিফ খান (ডেইলি অবজারভার),
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ মো. মনির হোসেন (আমার বার্তা),
সাংগঠনিক সম্পাদক: রবি মিয়া (দৈনিক বাংলাদেশ প্রতিদিন),
কোষাধ্যক্ষ: আকমল হোসেন চৌধুরী (ভোরের সময়),
দপ্তর সম্পাদক: সাঈদ কুতুব (দৈনিক সংগ্রাম),
প্রচার সম্পাদক: সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি)।

কার্যকরী সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম টিটু (দৈনিক মানব বার্তা),
ইমাম হোসেন (মুক্ত খবর), মো. শামীম আহমেদ (সময়ের বুলেটিন), মো. আল আমিন (আমাদের মাতৃভূমি), মইনুল করিম রাজা (দৈনিক বাংলা ধারা), ইলিয়াস হায়দার সেতু (আজকের খবর) এবং সাদিকুর রহমান।

সভা শেষে প্রেসক্লাবের গঠনতন্ত্রের অংশবিশেষ পাঠ করা হয়। নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা