July 31, 2026, 10:00 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বাল্যবন্ধুর খোঁজ নিতে পাবনায় রাষ্ট্রপতির আগমন

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

বাল্যবন্ধুর খোঁজ নিতে পাবনায় রাষ্ট্রপতির আগমন : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার পাবনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু শনিবার সকালে তার বাল্যবন্ধু শালগড়িয়ার সাবেক কমিশনার আজিজুল হক মনির খোঁজ নিতে নিজ গ্রাম শালগড়িয়ায় আসেন। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী আজিজুল হক মনির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতির এই আকস্মিক আগমন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও শৈশবের বন্ধুর প্রতি মানবিক টান অনুভব করে নিজে উপস্থিত হন মনির বাসভবনে। তিনি মনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তার এই সফরে বন্ধুত্বের নিখাদ ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

স্থানীয়রা জানান, রাষ্ট্রপতির আগমনে শালগড়িয়া এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “একজন রাষ্ট্রপতি হয়েও তিনি বন্ধুর খোঁজ নিতে নিজে বাড়িতে এসেছেন—এটাই প্রমাণ করে তিনি শুধু দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত নন, বরং তিনি একজন সৎ, আবেগী ও মানবিক মানুষ।”

আজিজুল হক মনির পরিবার রাষ্ট্রপতির এ আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি আমাদের ঘরে এসেছেন, এটা আমাদের জন্য গর্বের এবং আবেগের বিষয়।”

এই ঘটনা প্রমাণ করে, বন্ধুত্ব কেবল সুবিধা বা অবস্থানের উপর নির্ভর করে না; সত্যিকারের বন্ধুত্ব সময়, পদমর্যাদা ও অবস্থানের ঊর্ধ্বে থাকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই সফর নিঃসন্দেহে মানবিকতা ও বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা