July 30, 2026, 9:07 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে “এসইজেড মেডিসিটি” প্রকল্পের দ্বিতীয় কৌশলগত বৈঠক অনুষ্ঠিত

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে “এসইজেড মেডিসিটি” প্রকল্পের দ্বিতীয় কৌশলগত বৈঠক অনুষ্ঠিত

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “এসইজেড মেডিসিটি” প্রকল্পের দ্বিতীয় কৌশলগত বৈঠক। গত ৩ নভেম্বর (সোমবার) রাজধানীর বনানীতে আয়োজিত এ বৈঠকে প্রকল্পের দিকনির্দেশনা, অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ডা. এম. জি. আজম, প্রফেসর ডা. আবু সাঈদ রহমান, প্রফেসর ডা. গুলশন আরা, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক ডা. এ. এম. ফরিদ উদ্দিন আহমেদ এবং ডা. মো. আবু কাওছার শাপন।

প্রকল্পের স্থাপত্য নকশা উপস্থাপন করেন ম্যাভেরিক আই আর্কিটেক্টসের স্থপতি রুহান ইসলাম জিনো ও স্থপতি সাদমিন সাদিয়ানা। এছাড়া আলোচনায় অংশ নেন অর্থনৈতিক বিশ্লেষক মো. তৌফিক রহমান, ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং সাংবাদিক মুজাহিদ শুভ।

বৈঠকের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন ও প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই, সাবেক সচিব ও রাষ্ট্রদূত।

বৈঠকে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, “এসইজেড মেডিসিটি” দেশের আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এর আগে ২ অক্টোবর প্রকল্প এলাকার ২০ একর জমি পরিদর্শন এবং ১৫ অক্টোবর প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা