July 29, 2026, 5:43 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বাংলাদেশের ৬৪ জেলার রন্ধন রেসিপি প্রতিযোগিতায় সেরা রন্ধনশিল্পী নির্বাচিত

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের ৬৪ জেলার রন্ধন রেসিপি প্রতিযোগিতায় সেরা রন্ধনশিল্পী নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে “সম্মিলিত উদ্যোক্তা ফোরাম, মাদারীপুর-ঢাকা-বাংলাদেশ” এর আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ রন্ধন প্রতিযোগিতা — “বাংলাদেশের ৬৪ জেলার রন্ধন রেসিপি-৯” শিরোনামের যৌথ রন্ধন রেসিপি গ্রন্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগী নারী উদ্যোক্তা ও রন্ধনশিল্পী।
দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া শেষে ২০২৫ সালের সেরা রন্ধন রেসিপি লেখিকা হিসেবে প্রথম স্থান অর্জন করেন রুপা পারভিন, দ্বিতীয় স্থান রেবা সুলতানা, তৃতীয় স্থান মমতাজ বেগম, চতুর্থ স্থান ফেরদৌস আরা সুলতানা এবং পঞ্চম স্থান রিফাত আমিন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের রেসিপিগুলোকে একত্রিত করে রন্ধনশিল্পের উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটানো।
প্রতিযোগিতার মূল স্লোগান ছিল— “আমিও জিততে চাই, জিতলে আমি জিতবেন আপনি”, যা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক উৎসাহ ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “বাংলাদেশের ৬৪ জেলার রন্ধন রেসিপি প্রতিযোগিতায় সেরা রন্ধনশিল্পী নির্বাচিত”

  1. Rifat amin says:

    দারুন আয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা