August 2, 2026, 1:59 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে মত বিনিময় করেন জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার

মোঃ জামিয়ার রহমান, স্টাফ রিপোর্টার, নীলফামারী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন।

দৈনিক মানব বার্তা
মোঃ জামিয়ার রহমান, স্টাফ রিপোর্টার, নীলফামারী।

আগামী জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত নীলফামারী -১ ডোমার ডিমলা এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের ডোমার ভোগডাবুরী ইউনিয়ন সাকারিয়া পাড়া হিন্দু সম্প্রদায় ভাইদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত।
এসময় তিনি বলেন,এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে আমরা এখানে সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমি চাই এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু কথার কবর রচনা হোক।”
আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমাদের দ্বিতীয় পরিচয়, এদেশে আমাদের যাদের জন্ম হয়েছে আমরা সবাই বাংলাদেশী। একজন বাংলাদেশী নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের নাগরিক সমানভাবে তা ভোগ করবে। আমরা তার কমবেশি দেখতে চাই না।”
তিনি আরো বলেন, “মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে এদেশের তরুণ সমাজ। এখানেও আমরা কোনো ব্যবধান বরদাশত করবো না। এই আঙিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই।আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করবো, আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করি। তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। কোনো ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় না। হিংসা-প্রতিহিংসা শেখায় না। আমি তা বিশ্বাস করি না। এ রকম যদি কিছু হয় তাহলে সেটা ধর্মই না। ধর্ম মানুষকে পরিশীলিত করে। ধর্ম মানুষকে মানুষ বানায়। পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষত্বের দিকে নিয়ে আসে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা