July 30, 2026, 10:47 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধিকে শিক্ষকরা অপমান বলছেন

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতা দেলোয়ার হোসাইন আজিজী বলেছেন, সরকারি কর্মস্থলে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ছয় লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী পরিবারের মর্যাদা নষ্ট করা হয়েছে। তিনি বলেছেন, “৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী পরিবারকে অপমান করা হয়েছে। এর জবাব শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবরের কর্মসূচির মাধ্যমে দেবে ইনশা-আল্লাহ।” আজিজী অভিযোগ করেন যে, তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষক নেতারা দাবি করেছেন, ছোটোখাটো আর্থিক সমন্বয় নয়—টেকসই ও ন্যায্য বেতনের ব্যবস্থা জরুরি।

শিক্ষকেরা দাবি করেছেন যে সরকার যদি তাঁদের সমস্যাগুলো গুরুত্ব না দেয় তবে ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা অধিদফতরের সঙ্গে আন্তরিক পর্যায়ে আলোচনার আহ্বান জানিয়ে শিক্ষক নেতারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলবেন। সংশ্লিষ্টরা আশা করছেন যে সরকার দ্রুত পদক্ষেপ নেবে; নতুবা আন্দোলন তীব্ররূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতা এবং সদস্যরা।

জনাব আজিজি আজ ০৭/১০/২৫ মঙ্গলবার আগামী ১২ তারিখের প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে গাজীপুর মহানগর প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন।

তিনি আরোও বলেন,আমরা আশা করি ১৩ আগস্টের মতো গাজীপুর থেকে ব্যাপক সংখ্যক শিক্ষক-কর্মচারী ১২ অক্টোবরের জাতীয় প্রেসক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা