July 29, 2026, 7:49 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পাবনায় কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

পাবনায় কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা: টিকিট সংগ্রহে উচ্ছ্বাস তরুণদের
প্রিয় ফজলুর ভাইয়ের কাছ থেকে টিকিট হাতে পেলেন অংশগ্রহণকারীরা, সাজছে সৃজনশীলদের মহামেলা
পাবনা প্রতিনিধি:
পাবনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা ২০২৫”। স্থানীয় তরুণ সৃজনশীলদের অংশগ্রহণে এই আয়োজন ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে জেলার সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইভেন্টে অংশ নিতে আগ্রহীরা এখন টিকিট সংগ্রহে ব্যস্ত। ইতোমধ্যে প্রিয় ফজলুর ভাইয়ের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছেন অনেক কনটেন্ট ক্রিয়েটর। এক অংশগ্রহণকারী বলেন, “এই মিলনমেলায় যোগ দিতে পেরে খুব আনন্দিত। আমরা একসঙ্গে কাজ করব, নতুন ধারণা আদান–প্রদান করব এবং পাবনাকে কনটেন্ট নির্মাণের কেন্দ্র হিসেবে তুলে ধরব।”
আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠানে থাকবে ওয়ার্কশপ, ক্রিয়েটর টক, শর্ট ভিডিও প্রদর্শনী, লাইভ মিউজিক এবং শ্রেষ্ঠ নির্মাতাদের সম্মাননা। মূল উদ্দেশ্য হলো— তরুণদের সৃজনশীলতা ও ইতিবাচক ডিজিটাল কনটেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করা।
পাবনার তরুণ প্রজন্মের মধ্যে এই মিলনমেলাকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এটি স্থানীয় ডিজিটাল ক্রিয়েটর কমিউনিটিকে আরও সুসংগঠিত করবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
আয়োজকদের ভাষ্য: “আমরা চাই পাবনা হোক বাংলাদেশের অন্যতম সৃজনশীল শহর। এই মিলনমেলাই সেই স্বপ্নের শুরু।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা