September 30, 2026, 10:49 pm
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)

লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক দুই কিশোর

মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)

অভিযোগ সূত্রে জানাযায় পার্বত্য বান্দরবান, জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক দুই কিশোর হলো—ইসলামপুর আতিক্কাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা তার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যান। এ সময় তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। শিশুটি তখন বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল।

অভিযোগ রয়েছে, ওই সময় দুই কিশোর শিশুটিকে খেলার স্থান থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরে শিশুটির রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার অভিযোগ পাওয়ার পর দুই কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদও দুই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শিশুটির সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা