October 27, 2026, 7:33 am
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

মিয়ানমার সীমান্তে এবার বসছে অদৃশ্য ‘লেজার ওয়াল

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

মিয়ানমার সীমান্তে এবার বসছে অদৃশ্য ‘লেজার ওয়াল’।

২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার
রেজাউল করিম রিয়াদ ।
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা ।

নাফ নদী আর দুর্গম পাহাড়ের কারণে মিয়ানমার সীমান্তে সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। আর এই সুযোগেই হয় অনুপ্রবেশ ও চোরাচালান। কিন্তু এবার সেই পথ চিরতরে বন্ধ করতে বাংলাদেশ সরকার ও বিজিবি (BGB) হাতে নিয়েছে ‘স্মার্ট ফেন্সিং’ বা হাই-টেক বর্ডার ম্যানেজমেন্ট!

কী থাকছে এই দুর্ভেদ্য নিরাপত্তায়?
লেজার ও সেন্সর: বর্ডারে থাকবে অদৃশ্য লেজার দেয়াল। ৫ কিলোমিটার দূর থেকে কোনো মানুষ বা ১৫ কিলোমিটার দূর থেকে কোনো গাড়ি এলেই স্বয়ংক্রিয় অ্যালার্ট চলে যাবে বিজিবির কন্ট্রোল রুমে!

রাডার ও ড্রোন: শাহপরীর দ্বীপে বসানো হয়েছে শক্তিশালী রাডার। সেন্ট মার্টিন ও ভাসানচরে সার্বক্ষণিক উড়ছে বিজিবির ড্রোন (UAV)।

থার্মাল ইমেজার: রাতের অন্ধকারে বা ঘন কুয়াশায়ও লুকিয়ে বর্ডার পার হওয়ার কোনো সুযোগ নেই। মাটির নিচের কম্পন ধরতে থাকছে আন্ডারগ্রাউন্ড সেন্সর!

স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট ফোর্স’ হিসেবে বিজিবির এই আধুনিকায়ন আমাদের সার্বভৌমত্বকে আরও সুরক্ষিত করবে।

মিয়ানমার বর্ডারের মতো ভারতের
বর্ডারেও কি এমন লেজার ওয়াল এবং ড্রোন নজরদারি থাকা উচিত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা