November 25, 2026, 4:14 pm
শিরোনাম :
দৈনিক আমাদের সংবাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর নীলফামারীতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড কেইপিজেডে স্থানীয়দের চাকরি প্রসঙ্গে কথা বলছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ছয় নেতার একযোগে পদত্যাগ মাত্র ৫০০ টাকার পুঁজিতে রঙিন মাছের খামার গড়ে স্বাবলম্বী নীলফামারীর রায়হান গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে

পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকালে চন্দ্রপুরে কারিতাস আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সিএমএলআরপি- ২ পার্বতীপুর, দিনাজপুর এর উদ্যোগে, কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল এর বাস্তবায়নে “সহ-বিনিয়োগ সহায়তা প্রদান (Co-investment Support)” কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিএমএলআরপি -২ কর্মসূচি কর্মকর্তা সিমা মুর্মুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,পবিত্র কুমার, আঞ্চলিক পরিচালক মি: রবি মার্ডি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিবৃন্দ ৮০ জনকে কৃষি সহায়তা বাবদ জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ৪,০০,০০০ টাকা, ৪৬ জনকে অকৃষি সহায়তা বাবদ জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ২,৩০,০০০ টাকা এবং ২০ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ৭,৫০০ টাকা করে মোট ১,৫০,০০০ টাকা তাদের হাতে তুলে দেন।
সর্বমোট মোট ১৪৬ জন উপকারভোগীর মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সহায়তা উপকারভোগীদের স্বাবলম্বী হতে, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং কারিতাস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা