দৈনিক আমাদের সংবাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় জাতীয় দৈনিক ‘আমাদের সংবাদ’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন পত্রিকাটির নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মিরাজুর রহমান।
উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন এবং এস টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান মনি।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক আমাদের সংবাদের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।