November 11, 2026, 4:45 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

একজন সৎ,দক্ষ, সাহসী ও মানবিক আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান

আব্দুল হালিম নিলফামারীর জেলা প্রতিনিধি :

একজন সৎ,দক্ষ, সাহসী ও মানবিক আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান

আব্দুল হালিম নিলফামারীর জেলা প্রতিনিধি :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিমলা উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান তাঁর সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার মাধ্যমে দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তিনি দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের কাঠামো গত উন্নয়ন, ভিডিপি মৌলিক প্রশিক্ষণসহ পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী প্রেরণের কার্যক্রম অত্যন্ত দক্ষতা এবং আন্তরিকতার সাথে সম্পন্ন করে আসছেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত ও আন্তরিক সহযোগিতা প্রদান করে তিনি পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​নির্বাচনী দায়িত্ব ও জনকল্যাণমূলক ভূমিকা
​গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রংপুর সদর উপজেলায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই এবং ২১৬টি ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় মোতায়েনের ক্ষেত্রে তিনি শতভাগ সততা ও দক্ষতার সাথে AVMIS ও STDMS-এর মাধ্যমে সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা কর্মকর্তাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

​পাশাপাশি,পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য অপসরণে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্বুদ্ধ করে সমগ্র উপজেলায় নিজে সক্রিয় থেকে সার্বক্ষণিক কাজ করেছেন,যা অত্র উপজেলার পরিবেশ সংরক্ষণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া শারদীয় দুর্গোৎসব ২০২৬-এ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শতভাগ AVMIS ও STDMS-এর মাধ্যমে দক্ষ সদস্য-সদস্যা বাছাই করে ৭৮টি পূজা মন্ডপে সুশৃঙ্খলভাবে মোতায়েন নিশ্চিত করেন। ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত কক্ষ পুনরুদ্ধার করে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং ‘সঞ্জীবন’ প্রকল্পের কার্যক্রম সুচারুরূপে সম্পন্নকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আনসার-ভিডিপির ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডারগন অনেকে জানান,ডিমলা উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার মাধ্যমে দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তিনি আমাদের গর্ব।

​উল্লেখ্য,​ যে তিনি রংপুর সদর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আনসার ভিডিপির বেদখলকৃত ০৪ টি দোকান দখল নিতে সক্রিয় ভূমিকা পালন করেন। সেখানে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসংখ্য মোবাইল কোর্ট পরিচালনায় অংশ নেন। তিনি অসহায় ভিডিপি ও দুঃস্থ সদস্যদের বিভিন্নভাবে সহায়তা করেন। যার কারনে তিনি রংপুরে মানবিক আনসার হিসেবে পরিচিত ছিলেন।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেনের সাথে পরামর্শ করে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে মাদক নির্মূলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন।গত ২৩ আগষ্ট ডিমলা উপজেলার পচারহাটে ৩০ শতক আনসার ভিডিপির ক্লাব সমিতির বেদখলকৃত জমি দখল করতে অনন্য সাহসিকতার পরিচয় দেন এবং তিনি সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

​মোঃ মনিরুজ্জামান ২০১৬সালের ৩০মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হিসেবে কাউনিয়া উপজেলায় যোগদান করেন। তিনি কাউনিয়ায় থাকাকালীন সময়ে রংপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংযুক্ত থেকে বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি ২০ আগষ্ট ২০২০ সালে রংপুর সদর উপজেলায় যোগদান করেন সেখানে তিনি মেধা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন যার দরুন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সততা, কর্মনিষ্ঠা ও সাহসিকতার উচ্চ প্রশংসা করেছেন।

তিনি কাউনিয়া ও সদর,রংপুরে উপজেলায় কর্মরত অবস্থায় তিনি কোভিড-১৯ মহামারী চলাকালীন জনসচেতনতামূলক কার্যক্রম,কোয়ারান্টাইন নিশ্চিতকরণ,ত্রান বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিয়মিত সহযোগিতা করে আসছেন। স্থানীয় আনসার সদস্য ও বিভিন্ন সংস্থার প্রায় চারশ’ আনসার কর্মীর সাথে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং তিনি নিয়মিত আনসার গার্ড পরিদর্শন করেন ও তিনি সর্বদা তাদের কল্যাণে সচেষ্ট থাকেন।
​একজন মানবিক, সাহসী, কর্মঠ ও কর্তব্যপরায়ণ উপজেলা প্রশিক্ষক হিসেবে মোঃ মনিরুজ্জামান তাঁর কাজের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। তিনি ২৪ মে ২০২৬খ্রি তারিখ ডিমলা,নীলফামারীতে যোগদান করার পর হতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি গত ২৯ জুলাই ২০২৬ খ্রি. তারিখ স্বাক্ষরিত ফাঁকা চেক কুড়িয়ে পেয়ে ভিডিপি সদস্য ইমরান এর সহযোগিতায় প্রকৃত চেকের মালিকের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হন।গত ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের কান্দার পাড়া নুর মসজিদের মাটি ভরাট করতে কয়েকজন ভিডিপি সদস্যদের সার্বিকভাবে সহযোগিতা করেন। ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে তারই নেতৃত্বে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভাঙ্গন কবলিত রাস্তা মেরামত করা হয়। তিনি ডিমলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অগ্রনী ভূমিকা পালন করছেন।
উপজেলা কর্মকর্তার নির্দেশনা মোতাবেক মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রশিক্ষক, ডিমলা,নীলফামারী ৫৩২ টি তাল বীজ,ক্লাব সমিতির জমিতে বৃক্ষরোপণ সহ নানাবিধ কার্যক্রম চলমান রাখছেন।এছাড়াও তিনি গরিব ও অসহায় ভিডিপি সদসদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন এবং মুমূর্ষু রোগীদের ব্লাড সংগ্রহ করে রোগীর জীবন বাঁচাতে সাহায্যও করেন। তিনিও এ পর্যন্ত ৩৪ বার ব্লাড ডোনেট করেছেন।তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন যা ডিমলা উপজেলার বিভিন্ন আনসার ও ভিডিপি সদস্য এবং ভাতাভোগী সদস্যদের কাছ থেকে জানা যায়।
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা