নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়ায় কুড়িপাকিয়া আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপনে বিশাল মাহফিল ও সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ১১-ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ১০-ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার। বাদ জোহর হইতে আখেরী মোনাজাত পর্যন্ত।
স্থান: কুড়িপাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণ, সিংড়া, নাটোর।
জলসায় ওয়াজ, দরজমিলে হালকায়ে জিকির, মিলাদ, কিয়াম ও ইছলে ছওয়াব পরিবেশিত হবে। এছাড়া জৌনপুরী ও ফুরফুরা শরীফের মাসলাক অনুযায়ী এখানে হিফজ মাদ্রাসাও চালু রয়েছে।
সভাপতি ও প্রধান আলোচক: ওলীয়ে কামেল শাহ সুফী মুফতি হযরত মাওঃ সাইয়েদ মোহাম্মদ আখলাকুল ইসলাম (খলিফায়ে জৌনপুরী, কামিল ফিকহ্ এম.এ, প্রতিষ্ঠাতা: খড়জগাঢ়ী দরবার শরীফ, সিংড়া, নাটোর)।
মঞ্চ পরিচালনায়: মাওঃ মোঃ ছামসুল ইসলাম (অধ্যক্ষ, আয়েশ বহিরুল উলুম আলিম মাদ্রাসা)।
হালকায়ে জিকির পরিচালনাকারী: হযরত মাওঃ মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব (এম-এম.বিএ অনার্স, এম.এ, অধ্যক্ষ কুড়িপাকিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, সিংড়া, নাটোর)।
দ্বিতীয় আলোচক:ক্বিরাতে পুরস্কারপ্রাপ্ত ক্বারী মুফতি মুহাম্মাদ আবু হোরায়রা হাসান (প্রতিষ্ঠাতা পরিচালক, দারুত তাক্বিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা, মোকামতলা বগুড়া)।
হামদ, নাত ও ক্বাছিদা পরিবেশনকারী: মাওঃ মোঃ নাফিউল ইসলাম, বগুড়া (খাদেম, সিলসিলায়ে জৌনপুরী)।
উক্ত মাহফিলে দেশবরেণ্য সুন্নি ওলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। সার্বিক সহযোগিতায় রয়েছে সিলসিলায়ে জৌনপুরী ও ফুরফুরার সালেকবৃন্দ এবং প্রচারের দায়িত্বে রয়েছে ১নং সুকাশ ইউনিয়নের সুন্নিগণ।