November 11, 2026, 9:20 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গোলমুন্ডা স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির অভিযোগ, ফোনে বক্তব্য চাইতেই মেজাজ হারালেন আবু হোসেন মানিক

নীলফামারী প্রতিনিধি:

গোলমুন্ডা স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির অভিযোগ, ফোনে বক্তব্য চাইতেই মেজাজ হারালেন আবু হোসেন মানিকর

​নীলফামারী প্রতিনিধি:

​নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ও গোলমুন্ডা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রে মাঠকর্মীদের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। এছাড়া ইউনিয়ন পরিদর্শকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে মোবারক হোসেনের বিরুদ্ধে।
​গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালাগ্রাম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অনুপস্থিত থাকেন। সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১-২ জনের উপস্থিতি দেখতে পান এবং মাঠকর্মীদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা জানান যে তারা বাসায় আছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, “আমরা ডিউটি করি কি না, এ বিষয়ে উপজেলায় গিয়ে খোঁজ নেন।”
​ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, মাঠকর্মীদের অবহেলার কারণে প্রতিনিয়ত গর্ভবতী নারী ও মায়েদের মারাত্মক স্বাস্থ্যঝুকির মুখে পড়তে হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, গর্ভধারণ থেকে প্রসব পর্যন্ত প্রতিজন মহিলা মাঠকর্মীকে অন্তত পাঁচবার গর্ভবতী মায়েদের বাড়িতে গিয়ে পরামর্শ ও সেবা দেওয়ার কথা। এছাড়া সরকারি নিয়ম মেনে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, নিয়মিত খোঁজখবর রাখা এবং জন্ম-মৃত্যুর নিবন্ধন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার কথা থাকলেও বাস্তবে তার চিত্র সম্পূর্ণ ভিন্ন।
​কয়েকজন গর্ভবতী নারী জানান, এ পর্যন্ত কোনো ইউনিয়ন স্বাস্থ্যকর্মী বা মাঠকর্মী তাদের বাড়িতে আসেননি কিংবা কোনো পরামর্শও দেননি। বরং এনজিও কর্মীরাই মাঝেমধ্যে খোঁজখবর নেন। সচেতন মহলের মতে, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত নজরদারি না থাকায় ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা আজ ধ্বংসের মুখে।
​একই চিত্র দেখা যায় গোলমুন্ডা ইউনিয়নেও। দুপুর ২টা ১৮ মিনিটে সেখানে গিয়ে মাত্র দুজন নারী কর্মী ছাড়া বাকি সবাইকে অনুপস্থিত পাওয়া যায়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, “আমি জলঢাকায় চাকরি করি, গোলমুন্ডায় চাকরি করি, তাতে আপনাদের সমস্যা কী? আপনাদের যা ফেলার আছে ফেলান, ওটা আমি দেখে নেব।”
​এ বিষয়ে জলঢাকা উপজেলা পরিবার পরিকল্পনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা