November 14, 2026, 5:21 pm
শিরোনাম :
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায়

রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মোঃ সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা

রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে রায়গঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এতে একরামুল হককে সভাপতি ও নাসির উদ্দিন শিবলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার উপজেলার চান্দাইকোনা এলাকার একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুজন মানবিক ব্যক্তি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। তাঁদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শিবলী নির্বাচিত হন। বাকি পদগুলোতে সর্বসম্মতিক্রমে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। এ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন দেবে জেলা কমিটি। প্রস্তাবিত কমিটির মেয়াদ তিন বছর।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এছাড়া রায়গঞ্জ থানা কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।

এ উপলক্ষে গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস ও ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা