August 18, 2026, 1:43 pm
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান

ভোলা জেলা প্রতিনিধি: ইমন রহমান

ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান

ভোলা জেলা প্রতিনিধি: ইমন রহমান

ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ‘আউটসোর্সিং’ প্রক্রিয়ায় জনবল নিয়োগ বাতিলের দাবিতে ভোলায় স্মারকলিপি প্রদান করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন–সিবিএ ভোলা জেলা শাখা। বুধবার (১২ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ বছরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কোনো কারিগরি জনবল নিয়োগ না দেওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত ঠিকাদার ও গ্যাটিস নির্ভর হয়ে পড়েছে। এতে গ্রাহক সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাও কমে গেছে।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পরিপন্থী। এছাড়া আউটসোর্সিং কর্মীরা গ্রাহক সেবার মান বজায় রাখতে ব্যর্থ এবং কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধ না থাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

স্মারকলিপিতে অবিলম্বে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এসএম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন পশ্চিমঅঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ ভোলা জেলা শাখা ভোলা।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা