পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি পালন করা হয়।
ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দাসা মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তাঁরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।