October 27, 2026, 10:02 am
শিরোনাম :
চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, নীলফামারী

নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

​শহিদুল ইসলাম, নীলফামারী:

জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
​তিনি বলেন, “সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করছে কিন্তু গণভোট ও জুলাই সনদ না মেনে চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে।”
​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​রোকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক জিনিস নয়। আগামীতে স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের জন্য আজ থেকেই ব্যাপকভাবে গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে।”
​তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি কাজ যেন আখিরাতে জান্নাত লাভের উপযোগী হয়, সেই চেষ্টা জোরদার করতে হবে। সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সাথে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘনমূলক কাজ করা যাবে না। পাশাপাশি কুরআন অধ্যয়ন বাড়াতে হবে এবং প্রত্যেক রোকনের নিকট ‘তাফহীমুল কুরআন’-এর ফুলসেট থাকতে হবে।”
​নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
​সম্মেলনে আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
​এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক রোকন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা