October 27, 2026, 9:03 am
শিরোনাম :
চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২ নং  চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইয়াছিন আলী সুজন। তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে ইয়াছিন আলী সুজনকে দেখতে চান তাঁর সমর্থক ও স্থানীয়দের একটি অংশ। তাঁদের মতে, তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

রাজনৈতিক জীবনে প্রতিকূলতার অভিজ্ঞতা

ইয়াছিন আলী সুজনের দাবি, তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে ভোটার তালিকা সংগ্রহের সময় ভুঁইয়ার হাট এলাকায় জয়নাল মিয়ার দোকান থেকে অস্ত্রের মুখে তাঁর দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, ২০২১ সালের ৪ এপ্রিল চানন্দী ইউনিয়নে একটি হত্যা মামলায় আসামি হওয়ার পর তাঁকে প্রায় এক মাস ১৭ দিন কারাগারে থাকতে হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয় বলেও তিনি দাবি করেন।

সুজনের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনের পর তাঁর বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে তাঁর ঘরের মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার কোনো বিচার এখনো পাননি বলে দাবি করেন তিনি।

উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা

স্থানীয় বাসিন্দাদের মতে, চানন্দী ইউনিয়নের উন্নয়নে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি সেবার যথাযথ বাস্তবায়ন এবং দরিদ্র মানুষের সহায়তা নিশ্চিত করা জরুরি। তাঁরা মনে করেন, এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে পারলে ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ইয়াছিন আলী সুজনও এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।।

তিনি বলেন, “আমি চানন্দী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য। আমি চাই, সাধারণ মানুষ যেন সহজে সরকারি সেবা পায় এবং এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করার সুযোগ পেলে চানন্দী ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইয়াছিন আলী সুজনের নাম সামনে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা