October 3, 2026, 5:03 pm
শিরোনাম :
হাতিয়ায় ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা দক্ষিণাঞ্চলের (সাবেক ফরিদপুর) পাঁচ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত ভোলা পূর্ব ইলিশা জংশন বাজার মাঠে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি মোঃ সিমান্ত তালুকদার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাতিয়ায় ‘পপি ফ্রিজ শো-রুম’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডিমের কোরমা — ঐতিহ্যের স্বাদে আভিজাত্যের ছোঁয়া

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

ডিমের কোরমা — ঐতিহ্যের স্বাদে আভিজাত্যের ছোঁয়া

দক্ষিণাঞ্চলের রান্নায় নুসরাত জাহান রুমানার হাতের অনন্য স্বাদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলার ঘরোয়া রান্নায় ডিমের নানা পদ থাকলেও, দক্ষিণাঞ্চলের ডিমের কোরমা একেবারেই আলাদা স্বাদের একটি ঐতিহ্যবাহী খাবার। দুধ বা নারকেলের দুধের মোলায়েম ঘ্রাণে তৈরি এই খাবারটি যেমন হালকা মিষ্টি, তেমনি আভিজাত্যপূর্ণ ও ব্যতিক্রমী স্বাদের জন্য জনপ্রিয়।

এই ঐতিহ্যবাহী পদটি এবার তুলে এনেছেন নুসরাত জাহান রুমানা, যিনি ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও তাঁর আদি নিবাস পিরোজপুর জেলায়। বৈবাহিক সূত্রে পিরোজপুরের বউ হয়েই তিনি শাশুড়ির কাছ থেকে শিখেছেন এই মনোমুগ্ধকর রেসিপি।

রুমানা জানান, “ডিমের কোরমা আমাদের অঞ্চলের একটি প্রাচীন রান্না। শাশুড়ি আম্মা এটি তৈরি করতেন বিশেষ দিনে— অতিথি আপ্যায়ন বা উৎসবে। এখনো ঘরোয়া আয়োজনে এই রেসিপিটি সবাইকে একত্র করে।”

উপকরণ:

ডিম সেদ্ধ ১০টি, পেঁয়াজ কুচি (বেরেস্তার জন্য) আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেজপাতা ১টি, এলাচ ৩–৪টি, বাদাম বাটা আধা কাপ, নারকেলের দুধ বা সাধারণ দুধ ১ কাপ, তেল আধা কাপ, ঘি ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ (স্বাদমতো), কাঁচামরিচ ৫–৬টি।

প্রস্তুত প্রণালী:

প্রথমে সেদ্ধ ডিমগুলো হালকা ভেজে সোনালি করে রাখুন। কড়াইতে তেল গরম করে তেজপাতা দিন, এরপর পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে কিছু বেরেস্তা তুলে রাখুন।
বাকি তেলে আদা–রসুন বাটা, এলাচ, বাদাম বাটা ও কিছু পানি দিয়ে মশলা কষান। মশলা কষানো হলে নারকেলের দুধ বা দুধ যোগ করুন।
এরপর লবণ ও চিনি মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে এলে ডিমগুলো দিন। উপরে বেরেস্তা ও কাঁচামরিচ ছড়িয়ে ঢেকে রাখুন ৪–৫ মিনিট।
শেষে এক চা চামচ ঘি দিয়ে দমে রাখুন।

সাদা পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই ডিমের কোরমা এনে দেবে ঐতিহ্যের স্বাদ ও আভিজাত্যের তৃপ্তি।

রন্ধনশিল্পী: নুসরাত জাহান রুমানা
আদি নিবাস:পিরোজপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা