August 22, 2026, 8:44 pm
শিরোনাম :
লা মাযহাবী সালাফী এমপিকে ধর্মপ্রতিমন্ত্রী করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’ মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’: ডিমলায় চায়নিজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান: টুঙ্গিপাড়ার (এমপি) জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ পাস: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশন—কাজীর বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক

ঈদ আনন্দে টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমী আয়োজন: ষাঁড়ের লড়াই ও বাউল গানের আসর

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে: জসিম মুন্সী

ঈদ আনন্দে টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমী আয়োজন: ষাঁড়ের লড়াই ও বাউল গানের আসর

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে: জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পবিত্র ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ষাঁড়ের লড়াই ও মনোমুগ্ধকর বাউল গানের আসর, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
আয়োজক সূত্রে জানা যায়, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— এস. এম. জিলানী (এমপি),
ডাঃ কে.এম. বাবর (এমপি), গোপালগঞ্জ-২ সদর,
শরিফ রাফিকুজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ গোপালগঞ্জ,
অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, ভারপ্রাপ্ত সদস্য সচিব, গোপালগঞ্জ জেলা বিএনপি,
শেখ সালাউদ্দিন আহম্মদ, সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি,
মনিরুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি,
মুক্তার মোল্লা, সাংগঠনিক সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি,
শেখ কদর আলী, সভাপতি, কুশলী ইউনিয়ন বিএনপি,
মোস্তফা কামাল চানমিয়া, সাধারণ সম্পাদক, কুশলী ইউনিয়ন বিএনপি,
ইশতিয়াক আহম্মেদ হাইশর, প্যানেল চেয়ারম্যান, কুশলী ইউনিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি।
জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মধ্যেপাড়া মালেক বাজার সংলগ্ন মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হবে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা আরও জানান, এমন আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাদের প্রত্যাশা, এই অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বন্ধন আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা