October 13, 2026, 1:33 am
শিরোনাম :
গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতাল দেখার যেন কেউই নেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন রূপে লামা পৌরসভা: নেপথ্যে প্রশাসক মো. মঈন উদ্দিনের দক্ষতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিমলায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচার, চক নয়াপাড়ায় লিফলেট বিতরণ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী ডিমলায় আনসার-ভিডিপির সবুজ উদ্যোগ: বৃক্ষরোপণে অনন্য দৃষ্টান্ত ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির মতবিনিময় সভা

যুব সমাজকে মাদক এবং মোবাইল আসক্ত থেকে ফিরাতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা……….. রবিউল ইসলাম নয়ন

জসিম উদ্দিন মাগুরা জেলা প্রতিনিধি

যুব সমাজকে মাদক এবং মোবাইল আসক্ত থেকে ফিরাতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা……….. রবিউল ইসলাম নয়ন

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, আর সেই লক্ষ্য বাস্তবায়নে খেলাধুলার কোন বিকল্প নাই।

শনিবার (১১ এপ্রিল) শতখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো—হা-ডু-ডু ও কাবাডি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও তিনি দলমত নির্বিশেষে শালিখার সকল শ্রেণী পাশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এই এলাকার মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় যশোরের খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব এবং একতা ক্লাব সিংড়া। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ছয় উইকেটের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে দুটি ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আঃ ওয়াদুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শালিখা উপজেলা এবং শতখালী ইউনিয়নের বিএনপির কান্ডারী সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান মনা সরদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান,রসুল বিশ্বাস, মকবুল হোসেন, শরিফুল ইসলামসহ স্হানীয় বিএনপির নেতা কর্মী ও ক্রিকেট প্রেমী দর্শক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা