জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচার, চক নয়াপাড়ায় লিফলেট বিতরণ
মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচার কার্যক্রম চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুল হক। এর অংশ হিসেবে আজ সন্ধ্যা ৫টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চক নয়াপাড়ায় স্থানীয়দের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন সাজ্জাদুল হক। নির্বাচনী প্রচারের পাশাপাশি স্থানীয়দের মতামত ও প্রত্যাশার কথা শোনেন তিনি। কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরাও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ কবির, এবং বগুড়ার আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম।
এ ছাড়া কালাই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
চক নয়াপাড়ার এ প্রচারণার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখা যায়।