ডিমলায় আনসার-ভিডিপির সবুজ উদ্যোগ: বৃক্ষরোপণে অনন্য দৃষ্টান্ত
আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:
”দাও ফিরে সে অরণ্য, লও এ নগর…”— কবিগুরুর অমর পংক্তিকে বুকে ধারণ করে এবং “গাছ লাগিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত প্রতিরোধ ও ফল- ফলাদি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ।
আজ ৪ই অক্টোবর (২০২৬) ডিমলা উপজেলার পচারহাট (মাদারের ডাঙ্গা) আনসার-ভিডিপি ক্লাব ও আভি সঞ্জীবন কেন্দ্র প্রাঙ্গণে ২০টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা এবং ৫০টি তালবীজ রোপণ করা হয়। একই সাথে উপজেলার ছোটখাতা আনসার-ভিডিপি ক্লাব সমিতি প্রাঙ্গণে আরও ৩০টি চারা গাছ এবং ৫০টি তালবীজ রোপণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দূরদর্শী ও গতিশীল জেলা কমান্ড্যান্ট জনাব মো: মিজানুর রহমান, পিভিএম-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায়,
ডিমলা উপজেলা আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের দক্ষ সংগঠক ও সুপ্রশাসক উপজেলা কর্মকর্তা জনাব মো: ফারুক হোসেন-এর বলিষ্ঠ নেতৃত্বে এবং বাহিনীর সার্বিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সদা নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক জনাব মো: মনিরুজ্জামান-এর নিবিড় তত্ত্বাবধানে
এবং সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সদা কর্মতৎপর উপজেলা প্রশিক্ষিকা জনাব জান্নাত আরার সক্রিয় অংশগ্রহণে এবং ডিমলা সদর ইউনিয়ন কমান্ডার ও সঞ্জীবনী পাইলট প্রকল্পের সম্মানিত সভাপতি, আবুল কালাম আজাদ সরকার ও আমি আব্দুল হালিম (আমি নিজে)সঞ্জীবনী পাইলট প্রকল্পের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আমি সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারের বিশেষ সার্বিক সহযোগিতায় ৮০ জন ভিডিপি সদস্য ও সঞ্জীবন প্লাটুনের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই বৃক্ষরোপণে বিশেষ অংশ নেন।
শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে সদা জাগ্রত আনসার-ভিডিপি:
দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় দুর্যোগ মোকাবিলা, নির্বাচন ও প্রশাসনিক নানা দায়িত্বে আনসার ও ভিডিপি বাহিনী যেমন সর্বদা প্রথম সারিতে থেকে শৃঙ্খলা বজায় রাখে, ঠিক তেমনি পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নেও তারা রেখে চলেছে অনন্য অবদান।
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”— এই রূপকল্পকে ধারণ করে ডিমলা উপজেলার আনসার-ভিডিপি পরিবার প্রতিনিয়ত সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কাজের মাধ্যমে জনসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে
আনসার ও ভিডিপির এই পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন পচারহাট ও ডিমলার স্থানীয় সর্বসাধারণ। সাথে স্থানীয় সুশীল সমাজ ও পথচারীরা জানান, বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ ও ভেষজ গাছের চারা রোপণের এই সামাজিক পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী এমন সামাজিক কাজে আনসার-ভিডিপির উপস্থিতি এলাকায় শুভ বাতাসে ভেসে আসা আশার সঞ্চার করেছে।