October 26, 2026, 8:20 pm
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত রক্ত দান করলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

ভোলা প্রতিনিধি

শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত রক্ত দান করলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
‎
‎ভোলা প্রতিনিধি
‎
‎ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছর বয়সী শিশু মো. তামিমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। শিশুটির চিকিৎসার জন্য এক ব্যাগ রক্ত দিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ। পাশাপাশি ভবিষ্যতেও তামিমের রক্তের প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
‎
‎শিশু তামিম ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা এলাকার বাসিন্দা। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে তামিমের পাশে দাঁড়িয়েছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
‎
‎থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীর নিয়মিত রক্ত গ্রহণের প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে হয় বলে দরিদ্র পরিবারের জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সময়মতো রক্তের ব্যবস্থা করা এসব পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎তামিমের মতো থ্যালাসেমিয়ায় আক্রান্ত অনেক শিশুকেই নিয়মিত রক্তের জন্য অপেক্ষা করতে হয়। অন্য শিশুরা যখন খেলাধুলা ও আনন্দে সময় কাটায়, তখন এসব শিশুর পরিবারকে সন্তানের চিকিৎসা ও রক্তের ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।
‎
‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, আজ আমি শিশু তামিমকে এক ব্যাগ রক্ত দিয়েছি। পরবর্তী সময়ে আমাদের সংগঠনের যেসব সদস্যের রক্তের গ্রুপ বি পজিটিভ, তাঁরা তামিমকে রক্তদানে সহযোগিতা করবেন। শিশুটির পাশে দাঁড়িয়ে আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা