October 13, 2026, 1:31 am
শিরোনাম :
গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতাল দেখার যেন কেউই নেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন রূপে লামা পৌরসভা: নেপথ্যে প্রশাসক মো. মঈন উদ্দিনের দক্ষতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিমলায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচার, চক নয়াপাড়ায় লিফলেট বিতরণ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী ডিমলায় আনসার-ভিডিপির সবুজ উদ্যোগ: বৃক্ষরোপণে অনন্য দৃষ্টান্ত ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিমলায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিমলায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন :

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বাছাই ও প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা জনাব ফারুক হোসেন এবং প্রশিক্ষক জনাব মনিরুজ্জামান ও উপজেলা প্রশিক্ষিকা জনাব নুরতাজ খাতুন। এ সময় বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও আনসার-ভিডিপির সদস্যরা বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তায় সহযোগিতা করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আনসার-ভিডিপি সদস্যরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ডিমলা উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা